জিয়া পরিবার গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ধারক: পার্থ
নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিবার এখন গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ধারক এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।২৮ এপ্রিল মঙ্গলবার সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমরা ১৯৪৭ কে অবশ্যই সম্মান করি। কিন্তু ১৯৭১ আমাদের অস্তিত্ব, আমাদের অর্জন, আমাদের গৌরব। এটার সাথে কারো তুলনা চলবে না। ১৯৭১ এর প্রসঙ্গ যখন আসবে তখন আমাদের বিরোধী দলের ভূমিকা আসবে। ৪৭, ৫২, ৭১ এক না। প্রত্যেকটির সৌন্দর্য আলাদা।মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে আন্দালিভ রহমান পার্থ বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতিকে বিভক্ত করা যাবে না। সেটা হিন্দু-মুসলমানে জাতিকে বিভক্ত করা যাবে না। কিন্তু আমরা কি হাওয়ার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি? রাজাকারদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই এ আলোচনা সব সময় আসবে।আ.লীগ আমলে আর্টিফিসিয়াল ক্রাইসিস সৃষ্টি করে দেশে দুর্নীতি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত আ.লীগ সরকারের আমলে দেশের আমলাতন্ত্র ও সরকারের সবগুলো অর্গানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিসিএসে দুর্নীতি করে চাকুরি দেওয়া হয়েছে। ভেরিফিকেশনে বাদ দিয়ে আবার ঘুষ নিয়ে চাকুরি দেওয়া হয়েছে।