• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৬:৫২ (14-May-2026)
  • - ৩৩° সে:
জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।১৪ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ করা, সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন তারা।আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটি।বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।