• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে বৈশাখ ১৪৩৩ রাত ১২:০৮:৪২ (09-May-2026)
  • - ৩৩° সে:
রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

অনলাইন ডেস্ক: রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।৮ মে শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে কদমতলীর ওই ফোম কারখানায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।এদিকে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।