• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:১১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১১’র বিশেষ টহল

নারায়ণগঞ্জে পশুর হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১১’র বিশেষ টহল

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: পবিত্র ঈদুল আযহার ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদারকরণ, চেকপোস্ট স্থাপন এবং কোরবানির পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১১ কর্তৃক অস্থায়ী কুরবানির পশুর হাট পরিদর্শন করেছেন।৩ জুন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইব্রাহিম টেক্সটাইল মিলের বালুর মাঠ (২নং ঢাকেশ্বরী), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে এলাকায় ঘুরে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নিরাপত্তা প্রস্তুতি ও গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি আসন্ন ঈদে জনগণের নির্বিঘ্ন চলাচল ও কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে র‌্যাব-১১ এর অঙ্গীকার ব্যক্ত করেন।র‌্যাব-১১ অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, নারায়ণগঞ্জে সড়ক ও নদী পথে জোরপূর্বক গরুর ট্রাক বা ট্রলারে দুষ্কৃতিকারীরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটির দৃষ্টিগোচর হয় ইতোমধ্যে র‌্যাব-১১ ও পুলিশ অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। হাটগুলোতে চাঁদাবাজি বন্ধে ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় র‌্যাব এর কার্যক্রম চলমান রয়েছে।ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, হাট ইজারাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।