কালিয়াকৈরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গোখাদ্য উপকরণ বিতরণ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : কালিয়াকৈর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে গোখাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদীসহ উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।এ সময় ১০২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারির মাঝে গোখাদ্য উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের অংশ হিসেবে তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে।