• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ১০:০০:৪০ (06-Apr-2026)
  • - ৩৩° সে:
ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির নিচে পরে চালক নিহত

ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির নিচে পরে চালক নিহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলির নিচে পড়ে আতাউর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।৬ এপ্রিল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পাড়ে লালমনিরহাট সীমান্ত সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার গাগলা মন্ডলটারী এলাকার আজিজল হকের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে আতাউর রহমান লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ধরলা ব্রিজের পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে ট্রলির সামনের চাকার একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গিয়ে চালকের ওপর পড়ে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, চালক নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।