গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে দ. আফ্রিকা
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ‘গ্রুপ-১’ এর সব ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।ভারত, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ১ মার্চ রোববার শেষ ম্যাচে তারা জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে।দিল্লিতে জিম্বাবুয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে শুরুতে কিছুটা বিপাকে পড়লেও ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।