• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:১৯:৩১ (25-May-2026)
  • - ৩৩° সে:
বিদ্রোহ আর আন্দোলনের চিরন্তন প্রেরণা নজরুল: রিজভী

বিদ্রোহ আর আন্দোলনের চিরন্তন প্রেরণা নজরুল: রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে চিরন্তন প্রেরণা কবি কাজী নজরুল ইসলাম।বাংলাদেশ প্রতিদিন সূত্রে জানা যায়, ২৫ মে সোমবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, জাতীয় ও সামাজিক জীবনে কবি কাজী নজরুল ইসলাম সব সময় প্রাসঙ্গিক।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার পতাকা বহন করেছে কবি নজরুল। যত জাতীয় আন্দোলন, প্রতিটিতে মানুষ তার গান ও কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।রুহুল কবির রিজভী বলেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাজের প্রেরণায় নজরুল। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তার প্রতিটি কাজে নজরুল অনুপ্রেরণা।বিএনপির সিনিয়র এ নেতা বলেন, নজরুল বর্ষে বছরব্যাপী স্মরণ করা হবে তাকে। জাতীয় ও সামাজিক জীবনে নজরুল সব সময় প্রাসঙ্গিক। তিনি উপনিবেশিক শক্তির বিরুদ্ধে গোটা উপমহাদেশকে অনুপ্রাণিত করেছিলেন।