• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৩০:৫৪ (18-May-2026)
  • - ৩৩° সে:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। ১৮ মে সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এডিপি চূড়ান্ত ও অনুমোদনের বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।এছাড়া ‘সংস্কার ও উন্নয়ন পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬–২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার খসড়া উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও এ সভায় আলোচিত হবে।সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশগ্রহণ করেন।সূত্র: নিউজ ২৪