• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৪:৫৪ (28-Mar-2026)
  • - ৩৩° সে:
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও পোস্ট করে ‘দায় স্বীকার’

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও পোস্ট করে ‘দায় স্বীকার’

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দায় স্বীকার করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর।২৭ মার্চ শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।’ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে কয়েকজন যুবক আগুন দিচ্ছেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং স্মৃতিস্তম্ভটি দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে স্মৃতিস্তম্ভের নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়।রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে আগুনে পোড়া দাগ রয়েছে। তবে ঠিক কখন এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে। তিনি দ্রুত জড়িতদের গ্রেফতার এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।