• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২১:০৬ (27-Apr-2026)
  • - ৩৩° সে:
জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা-মেয়েসহ নিহত ৩

জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা-মেয়েসহ নিহত ৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।২৬ এপ্রিল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ২৭ এপ্রিল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিহত তিনজন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কালবৈশাখী ঝড়ের সময় ঘরের পাশে থাকা একটি মেহগনি গাছ ভেঙে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।ইউএনও জিন্নাতুল আরা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। গাছের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।