• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০৩:০০:২২ (16-Apr-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শিশুদের সুরক্ষায় ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র।১৫ এপ্রিল বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইউনিসেফ-এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে। এই কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা প্রদান করা হবে, যা পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষা দেবে।দূতাবাস জানায়, এই উদ্যোগ আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি-এর অংশ, যার লক্ষ্য বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশের জনগণকেই নিরাপদ রাখে। একই সঙ্গে এটি বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করে এবং সংক্রামক রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখে।