• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৩:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
বিশ্বকাপ খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ বয়কট

বিশ্বকাপ খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ বয়কট

স্পোর্টস ডেস্ক: আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সরকার। তবে এই অনুমোদনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত করা হয়েছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোয়া নির্ধারিত ভারতের সঙ্গে ম্যাচ খেলতে পারবে না।পাকিস্তানের এই সিদ্ধান্ত এলো বাংলাদেশকে ভারতে খেলতে আইসিসির দেয়া শর্তের প্রতিবাদ হিসেবে। নিরাপত্তা ইস্যুতে ভারতে ম্যাচ না খেলে বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে। কিন্তু আইসিসি তা না করে বাংলাদেশকে ভারতে খেলারই শর্ত দিয়েছিল। বাংলাদেশ রাজি না হওয়ায় আইসিসি স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দেয়।পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির এই এক তরফা সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছিল। এ নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। কয়েকদিন আলাপ আলোচনার পর পুরো বিশ্বকাপ বয়কট নয়, ভারতের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে।