• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৮:৩৪ (14-May-2026)
  • - ৩৩° সে:
অভিমানে নিজের গায়ে কেরোসিন ঢাললেন স্বামী, আগুন দিলেন স্ত্রী

অভিমানে নিজের গায়ে কেরোসিন ঢাললেন স্বামী, আগুন দিলেন স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে পারিবারিক কলহের জেরে আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তার চিকিৎসা চলছে।ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার বকুলতলা এলাকায়। দগ্ধ যুবকের নাম অপু (২৪)।স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে বিরোধের একপর্যায়ে অগ্নিদগ্ধ হন অপু। পরে তিনি নিজেই চাঁদপুর সদর হাসপাতালে যান। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।অপু অভিযোগ করেন, পারিবারিক ঝগড়ার সময় অভিমান করে তিনি নিজেই শরীরে কেরোসিন ঢেলেছিলেন, তখন তার স্ত্রী ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ হন তিনি।খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।চিকিৎসকরা জানান, অপুর শরীরের প্রায় ১৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা এখনো ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হতে পারে।