• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৭:৪৭ (02-Apr-2026)
  • - ৩৩° সে:
এবার অটোগ্যাসের দামেও বড় লাফ

এবার অটোগ্যাসের দামেও বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সঙ্গে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূসকসহ লিটারপ্রতি এক লাফে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারন করা হয়েছে এবার।২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এছাড়া, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বিইআরসি। এতে ১ হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে ১ হাজার ৭২৮ টাকায় উঠে গেছে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম।নতুন আদেশে চলতি এপ্রিল মাসের জন্য সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৯২ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৮৮১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।