• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৫৩:০৬ (22-May-2026)
  • - ৩৩° সে:
এসেনসিয়াল ড্রাগসের নতুন ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান

এসেনসিয়াল ড্রাগসের নতুন ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামান

ডেস্ক রিপোর্ট: সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আ কা মো. আশরাফুজ্জামান। তাকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।২১ মে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, The Company Act, 1994-এর আওতায় মেমোরেন্ডাম অ্যান্ড অ্যাসোসিয়েশন অব এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ৫৪(৩) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।তবে শর্তে বলা হয়েছে, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় সামাদ মৃধাকে।