• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৪:৫৬ (05-Feb-2026)
  • - ৩৩° সে:
নোয়াখালীতে ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

নোয়াখালীতে ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্যের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের জন্য নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলার সকল উপজেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য সমাবেশে অংশগ্রহণ করেন।সমাবেশে ভোটারদের সহায়তা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বলেন, নির্বাচনের দিন আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তার ফাস্ট লাইন হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্বে থাকবেন, যার মধ্যে ৩ জন অস্ত্রধারী এবং ৪ জন নারী সদস্য থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ২ জন সদস্য মোবাইল ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটর করবেন এবং প্রতি ঘণ্টায় জেলার রিটার্নিং কর্মকর্তাকে আপডেট প্রদান করবেন।আনসার ও ভিডিপি কুমিল্লা জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান।