• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:২১ (29-Apr-2026)
  • - ৩৩° সে:
তুরস্ক-স্পেন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি, প্রশিক্ষণ বিমান নিয়ে সহযোগিতা জোরদার

তুরস্ক-স্পেন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি, প্রশিক্ষণ বিমান নিয়ে সহযোগিতা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের সশস্ত্র বাহিনীর জন্য তুরস্কের তৈরি জেট প্রশিক্ষণ বিমান ‘হুরজেট’ রপ্তানিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে আঙ্কারা ও মাদ্রিদ।স্পেনের গেটাফে শহরে এয়ারবাসের একটি স্থাপনায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) নির্মিত এই ‘হুরজেট’ বিমান এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে।২৯ এপ্রিল বুধবার আনাদোলু এজেন্সির খবরে জানানো হয়, অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি মারিয়া আম্পারো ভালকার্সে গার্সিয়া এবং মাদ্রিদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত নুকেট কুচুকেল ইজবেরসি উপস্থিত ছিলেন।হালুক গোরগুন বলেন, এই চুক্তি তুরস্ক ও স্পেনের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত করবে। তিনি বলেন, তুরস্কের দেশীয় প্রযুক্তিতে তৈরি স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।চুক্তির আওতায় ‘হুরজেট’ বিমানের উৎপাদন দুই দেশে ভাগ করে করা হবে—একাংশ তুরস্কে এবং অন্য অংশ স্পেনে। এতে স্পেনের স্থানীয় প্রতিরক্ষা উৎপাদকরাও অংশগ্রহণ করবে।স্পেনের পক্ষ থেকে মারিয়া আম্পারো ভালকার্সে গার্সিয়া বলেন, এই চুক্তি দেশের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনার অংশ এবং এটি স্পেনের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে। তিনি জানান, বর্তমানে স্পেন তার জিডিপির প্রায় ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করছে।বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি ইউরোপীয় বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে এবং স্পেনও নিজস্ব সামরিক সক্ষমতা উন্নয়নে নতুন গতি পাবে।