• ঢাকা
  • |
  • রবিবার ২১শে চৈত্র ১৪৩২ রাত ০২:০০:৪২ (05-Apr-2026)
  • - ৩৩° সে:
মণিরামপুর বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আজগার আলী স্মরণে দোয়া মাহফিল

মণিরামপুর বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আজগার আলী স্মরণে দোয়া মাহফিল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আজগার আলী সরদারের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৪ এপ্রিল শনিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফিলের শুরুতে প্রয়াত নেতার রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার অবদান নিয়ে আলোচনা করা হয়।মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জি এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।এছাড়াও বক্তব্য রাখেন- যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এম এ গফুর, সহ-সভাপতি মোতালেব গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু মুছা আল নাইম, মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমুখ।