• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩২:০০ (18-Mar-2026)
  • - ৩৩° সে:
“আমি সরকার থেকে যা পাব, আপনারা পাই পাই করে বুঝে নেবেন”: এস এম জাহাঙ্গীর

“আমি সরকার থেকে যা পাব, আপনারা পাই পাই করে বুঝে নেবেন”: এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।১৮ মার্চ বুধবার বেলা ১১টায় নওয়াব সলিমুল্লাহ স্কুল ভবনের চতুর্থ তলায় আয়োজিত এ অনুষ্ঠানে দুঃস্থ ও গরিব জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এস এম জাহাঙ্গীর বলেন, “আমি সরকার থেকে যা পাব, আপনারা পাই পাই করে আমার থেকে বুঝে নেবেন।” তিনি আরও বলেন, “আপনারা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।”তিনি জানান, এদিন ৩৩৩টি পরিবারের মাঝে মোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য পরিবারগুলোকেও সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, যার আওতায় দেশের সকল পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।এস এম জাহাঙ্গীর বলেন, “যারা সামর্থ্যবান তারা এই কার্ড থেকে কোনো অর্থ নেবে না, আর যারা গরিব তারা এই সুবিধা পাবে। তবে সবারই ফ্যামিলি কার্ড থাকবে।” এছাড়া কৃষকদের জন্য আলাদা কার্ড ও সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি'র বিভিন্ন নেতৃবৃন্দ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।