• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ রাত ১০:৩০:২৪ (28-Mar-2026)
  • - ৩৩° সে:
রাতের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় হানা দিতে পারে প্রবল ঝড়

রাতের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় হানা দিতে পারে প্রবল ঝড়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর বর্ধিতাংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায়। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন অস্থায়ী ঝড়ের পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের সব বিভাগে।এর মধ্যে আজ রাতেই ঢাকাসহ দেশের ১৯ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়।২৮ মার্চ শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে এ তথ্য।  বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।