• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৩০:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।৩ জানুয়ারি শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জামালপুর-১ আসনের ৪ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।এ সময় ওই আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবদুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন পত্রে হলফনামায় আয়-ব্যায়ের হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব না দেখানোসহ হলফনামা খালি রাখায় জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।