অ্যাথলেটিক্সেও ১০০ মিটারে চ্যাম্পিয়ন বাতেন বিপ্লব
ডেস্ক রিপোর্ট: কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।১৩ মে বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের ১০০ মিটার স্প্রিন্ট।স্টেডিয়ামের লালটার্ফে ১০০ মিটার স্প্রিন্টে ১৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব।দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল রানারআপ হন ১৩.৬৫ সেকেন্ড সময় নিয়ে। ঢাকা পোস্ট ডটকমের শাহাদাত হোসেন ১৪.৩৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় অ্যাথলেটিক্স ডিসিপ্লিন অনুষ্ঠিত হয়।আগামীকাল ১৪ মে বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে পলটনের শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে পুরুষদের টেবিল টেনিস একক ইভেন্টের খেলা।পরশু ১৫ মে শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে পলটনের ব্রজেন দাস সুইমিং কমপ্লেক্সে শুরু হবে পুরুষ ও নারীদের সুইমিং ডিসিপ্লিনের খেলা।সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।