• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫২:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় একটি ভূঁইয়া পরিবহনের বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ইউনিট পাঠানো হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।