• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ১২:০৯:৫১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:
বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩

বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলছে। ইতোমধ্যে কিছু কিছু ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিরা এসব তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য প্রতিনিয়ত তুলে ধরছেন।১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১২টি আসনে এগিয়ে আছে বিএনপি, জামায়াতে ইসলামী এগিয়ে আছে তিনটিতে এবং একটিতে এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।বিএনপি এগিয়ে থাকা আসনগুলো হলো-ঠাকুরগাঁও-১, নাটোর-১, নাটোর-২, ফরিদপুর-২, ফরিদপুর-৩, ভোলা-৪, ঢাকা-৭, মৌলভীবাজার-৩, কুমিল্লা-৫, কুমিল্লা-৬, রাঙামাটি ও বান্দরবান।জামায়াতে ইসলামী এগিয়ে থাকা আসনগুলো হলো-বাগেরহাট-২, গাজীপুর-৪, কুষ্টিয়া-৩।ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে থাকা আসনতি হলো-বরগুনা-১।