• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৮:২৫ (05-Feb-2026)
  • - ৩৩° সে:
৯ম পে-স্কেলের দাবিতে ফুলবাড়ীতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

৯ম পে-স্কেলের দাবিতে ফুলবাড়ীতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।