• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:০৩ (04-May-2026)
  • - ৩৩° সে:
আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব: মমতা

আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রার্থী, এজেন্ট, নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মমতা এক ‘জরুরি বার্তায়’ এসব কথা বলেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভিডিওটি পোস্ট করেন।আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে মমতা ‘জরুরি বার্তা’ দিলেন। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। আর তৃণমূল ৯৬ আসনে এগিয়ে।মমতা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। মমতা বলেন, তিনি আগেই বলেছিলেন, বিজেপির পরিকল্পনা হলো, তাদের আসনগুলোর ফলাফল আগে দেখানো হবে। আর তৃণমূলেরগুলো পরে। তৃণমূলের নেতা–কর্মীদের অত মন খারাপ করার কারণ নেই। তিনি আগেই বলেছিলেন, সূর্যাস্তের পরে তৃণমূলই জিতবে।