• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৫:৩৬ (14-May-2026)
  • - ৩৩° সে:
দেশে ভোটার বেড়েছে ৬ লাখের বেশি

দেশে ভোটার বেড়েছে ৬ লাখের বেশি

অনলাইন ডেস্ক: দেশে নতুন করে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। এতে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।১৪ মে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা।তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। এর আগে দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।