• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৩৬:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
বকশীগঞ্জে মহিলা দলের ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ

বকশীগঞ্জে মহিলা দলের ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মহিলা দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করছেন।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকের পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তারা।তারা প্রত্যেক ভোটারের কাছে গিয়ে এম রশিদুজ্জাম মিল্লাতের ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় অনেক ভোটাররা এম রশিদুজ্জান মিল্লাতকে ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দেন।অনেকে বলেন, এম রশিদুজ্জাম মিল্লাত জামালপুর-১ আসনে অনেক উন্নয়ন করেছেন এবার নির্বাচিত হলে বকশীগঞ্জ দেওয়ানগঞ্জ উন্নয়ন হবে।এসময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রহিমা বেগম, সাধুরপাড়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মোছা. তাপসি বেগমসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।