বাবা-মায়ের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক: ঈদুল আজহার দিনে জাতীয় ঈদ গাহে নামাজ আদায় শেষে দ্বিতীয় কর্মসূচি হিসেবে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।২৮ মে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জিয়া উদ্যানে মা-বাবার কবর জিয়ারত করেন।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। পরবর্তীতে আবরও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জিয়ারত করেন তিনি।এ সময় অন্যান্যদের মাঝে ছিলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।সূত্র: বাসস