• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০১:৫৩:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। আগামীতে কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন কক্সবাজার-১ এ বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, জামায়াতের আমির বলেছেন, এদেশের স্বাধীনতার ঘোষণা নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেন নাই, কর্ণেল অলি দিয়েছেন। এগুলোকে 'প্রলাপ বকা' উল্লেখ করেন তিনি। বলেন, এমন প্রলাপ অস্বাভাবিকও না। কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতার ইতিহাস বিকৃতি করবে, এটাই স্বাভাবিক।সালাহউদ্দিন বলেন, 'তারা (জামায়াত) বলছে, তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা এখন সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে।'