• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৫:২৯ (23-Apr-2026)
  • - ৩৩° সে:
গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার, বাড়লো ১১ পয়সা

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার, বাড়লো ১১ পয়সা

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা এবং চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে। সমপরিমাণে বাড়ানো হয়েছে আন্তঃজলা পরিবহনের ভাড়া।২৩ এপ্রিল বৃহস্পতিবার পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, পরিবহন মালিক শ্রমিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ২৮ পয়সা। কিন্তু ১১ পয়সাই বাড়ানো হয়েছে।  ঢাকা-চট্টগ্রামে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ দশমিক ৪২ পয়সা। ১১ পয়সা বাড়িয়ে হয়েছে ২ দশমিক ৫৩ পয়সা। আন্তঃজেলা বাস ভাড়া প্রতি কিলোমিটারে ছিল ২ দশমিক ১২ পয়সা। ১১ পয়সা বেড়ে সেটা হয়েছে ২ দশমিক ২৩ টাকা।মিনিবাসের ভাড়াও ১১ শতাংশ বেড়েছে। ছিল ২ দশমিক ৩২ পয়সা। এখন হয়েছে ২ দশমিক ৪৩ পয়সা।