• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:০৪:৩৮ (16-Jun-2026)
  • - ৩৩° সে:
আমার সেরা বন্ধুকে বিয়ে করা জীবনের সবচেয়ে আনন্দের কাজ

আমার সেরা বন্ধুকে বিয়ে করা জীবনের সবচেয়ে আনন্দের কাজ

বিনোদন ডেস্ক:  নানা নাটকীয়তা ও দীর্ঘ অপেক্ষার পর সাতপাকে বাঁধা পড়েন ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি, উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।গোপন প্রেম নিয়ে বরাবরই নীরব ছিলেন বিজয়-দেবরকোন্ডা। বিয়ের পরও এ নিয়ে খুব বেশি কথা বলতে দেখা যায়নি এই জুটিকে। রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্ত-অনুসারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ‘ককটেল টু’ তারকা জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তার এক ভক্ত জানতে চান—আপনার জীবনের সবচেয়ে আনন্দের কাজ কী? জবাবে কয়েকটি শব্দ খরচ করেন রাশমিকা। এ অভিনেত্রী লেখেন—“আমার সেরা বন্ধুকে বিয়ে করা।”২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করেন তারা। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি করছিলেন তারা। তারপরও জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো—তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহ আরো বেড়ে যায়।সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে বিজয়-রাশমিকা তাদের প্রেমের গুঞ্জন বাস্তবে রূপ দেন। সবশেষে প্রিয় মানুষের গলায় মালা পরিয়ে গুঞ্জনের ইতি টানেন এই তারকা যুগল।