• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে বৈশাখ ১৪৩৩ রাত ১২:৫৭:৫৬ (09-May-2026)
  • - ৩৩° সে:
জামায়াতের অর্থ সংগ্রহ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

জামায়াতের অর্থ সংগ্রহ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

ডেস্ক রিপোর্ট: বিএনপি নেতা রাশেদ খান জামায়াতে ইসলামীর বায়তুল মাল কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি ধর্মীয় আবেগ ব্যবহার করে চাঁদা সংগ্রহের বিষয়টি নিয়ে সমালোচনা করেন।৪ মে সোমবার সকালে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আগে বায়তুল মালের মাসিক চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা? বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বায়তুল মালে চাঁদা না দিলে তো দল টিকবে না!’রাশেদ খান আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি সত্যিকার অর্থে ইসলামি আদর্শ বা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, তবে সেই অধিকার তাদের রয়েছে। তবে ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে চাঁদা আদায় করা শরিয়াসম্মত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ অতীতে প্রশ্ন তুলেছিলেন—জামায়াতে ইসলামী কি আসলেই ইসলামিক দল?সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াত নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের একটি ভিডিওর প্রসঙ্গও টানেন রাশেদ খান। তার দাবি অনুযায়ী, ওই ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদকে বলতে শোনা যায়, ‘বায়তুল মালের মাসিক ৫ হাজার টাকা দিতে পারো না, কিন্তু বউয়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকা খরচ করো।’এ ধরনের বক্তব্যের সমালোচনা করে তিনি লেখেন, জামায়াত-শিবির যদি দল পরিচালনায় কুরআন-হাদিসের রেফারেন্স ব্যবহার করে এভাবে অনুদান বা চাঁদা সংগ্রহ করে থাকে, তবে তা ইসলামের সঙ্গে কপটতার শামিল।তিনি আরও বলেন, যারা ইসলামি আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, তাদের জন্য ইসলামের নাম ব্যবহার করে এমন আচরণ বিব্রতকর।স্ট্যাটাসের শেষে ইসলামের নামে কপটতা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা রাশেদ খান।