• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৪১:১৪ (30-Mar-2026)
  • - ৩৩° সে:
আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: মানবপাচার মামলায় গ্রেফতার সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।২৪ মার্চ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।ডিবি সূত্রে জানা গেছে, মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণেই রিমান্ডের আবেদন করা হয়।উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের এক-এগারো এর সময় আলোচনায় আসেন। সে সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে তার ভূমিকার কথা বিভিন্ন মহলে আলোচিত হয়। এছাড়া শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা এবং গ্রেফতারের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।এছাড়া ওই সময় ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়েও তার নাম আলোচনায় আসে।