• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:২৭:৫৪ (23-Apr-2026)
  • - ৩৩° সে:
সকালে খালি পেটে লবণ পানি পানের উপকারিতা জানালেন বিশেষজ্ঞ

সকালে খালি পেটে লবণ পানি পানের উপকারিতা জানালেন বিশেষজ্ঞ

অনলাইন ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করার চিরাচরিত অভ্যাসে যোগ হয়েছে নতুন এক অনুষঙ্গ-এক চিমটি লবণ। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাস্থ্য সচেতনদের আলোচনায় বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। দাবি করা হচ্ছে, সকালে খালি পেটে লবণ-পানি পানে শরীর সতেজ হয় এবং কর্মোদ্যম বৃদ্ধি পায়। তবে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল ও বিতর্ক দুই-ই রয়েছে। চিকিৎসকদের মতে, এটি কোনো জাদুকরী পানীয় না হলেও এর পেছনে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ও কার্যকারিতামানবদেহের স্নায়বিক ও পেশিবিন্যাস সচল রাখতে কেবল পানিই যথেষ্ট নয়; প্রয়োজন পর্যাপ্ত খনিজ বা ইলেক্ট্রোলাইট। সোডিয়াম ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান শরীরে তরলের ভারসাম্য রক্ষা করে। রাতে দীর্ঘক্ষণ ঘুমের পর শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এক গ্লাস পানিতে সামান্য লবণ যোগ করলে শরীরের কোষগুলো দ্রুত রি-হাইড্রেটেড হয়। বিশেষ করে অতিরিক্ত গরম, ঘাম বা অসুস্থতা পরবর্তী ক্লান্তি দূর করতে এই মিশ্রণটি বেশ কার্যকর।প্রস্তুত প্রণালি ও লবণের ধরনএই স্বাস্থ্যকর পানীয়টি তৈরির প্রক্রিয়া বেশ সহজ। এক গ্লাস সাধারণ তাপমাত্রার পানিতে এক চিমটি পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট বা মিনারেলসমৃদ্ধ লবণ মিশিয়ে নিলেই তা পানের উপযোগী হয়। তবে লবণের পরিমাণের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে; কারণ উপকারের চেয়ে লবণের আধিক্য শরীরের জন্য উল্টো বিপদের কারণ হতে পারে।সতর্কতা আবশ্যকপুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, এই অভ্যাস সবার জন্য এক নয়। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ, হৃদরোগ কিংবা কিডনি জটিলতায় ভুগছেন, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়তি লবণ গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ছাড়া সুস্থ মানুষের ক্ষেত্রেও প্রতিদিন সকালে এই পানীয় পানের প্রয়োজনীয়তা আছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।বিশেষজ্ঞ পরামর্শচিকিৎসা বিজ্ঞানের ভাষায়, লবণ-পানি কোনো ‘ম্যাজিক ড্রিংক’ নয়। সুস্থ থাকার মূল মন্ত্র হলো সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম। যেকোনো নতুন ট্রেন্ড বা অভ্যাস শুরু করার আগে নিজের শারীরিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।সূত্র: ভোগ ম্যাগাজিন