• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪৬:৩৬ (11-Apr-2026)
  • - ৩৩° সে:
চট্টগ্রামে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন চিটাগাং শপিং কমপ্লেক্সর আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।১১ এপ্রিল শনিবার সকালে পৌনে ৯টার মার্কেটের দোকানপাট খোলার আগেই অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম আগুনের খবর পাওয়া যায়। এরপর আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী স্টেশনের পাঁচটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।আগুন নিয়ন্ত্রণে এলেও মার্কেটের ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়া জমে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, শপিং কমপ্লেক্সের ভেতরে এখনো ঘন ধোঁয়া বিদ্যমান। ফলে আগুনের তীব্রতা কমলেও ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।