• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:২২:১৪ (22-May-2026)
  • - ৩৩° সে:
রামিসা হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে শিশির মনির

রামিসা হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনি লড়াইয়ে শিশির মনির

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শিশির মনির।২১ মে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে শিশির মনির বলেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন।হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর মহিলা বিভাগ। এ সময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকাতেও রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ১৯ মে মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।