• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৩২:৩৯ (24-Mar-2026)
  • - ৩৩° সে:
শতাধিক মানুষসহ নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ভাই-বোনসহ নিহত ৪

শতাধিক মানুষসহ নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ভাই-বোনসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ধসে শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যাওয়ার ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।২১ মার্চ শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নালের মেয়ে মায়ামনি (১০) এবং বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ব্রিজ ও আশপাশ এলাকায় মানুষের ব্যাপক ভিড় জমে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে।এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এখনও নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।