• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ রাত ০৮:৩২:১৩ (15-Mar-2026)
  • - ৩৩° সে:
২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।১৫ মার্চ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে তিনি এ ঘোষণা দেন।স্পিকার বলেন, ‘সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।’এর আগে সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৈঠক শুরু হয় এবং অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।