• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৫৫:৫২ (06-Mar-2026)
  • - ৩৩° সে:
খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে, তবে তা ‘সময়ের অপচয়’ হবে।ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনির নাম বেশি আলোচনায় রয়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন, খামেনির ছেলেকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে তিনি মেনে নেবেন না।ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে একজন দুর্বল ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে।’তিনি আরও বলেন, আগের নেতৃত্বের নীতি অব্যাহত রাখবে—এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি গ্রহণ করবেন না। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজনকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি নিয়ে আসবেন।’এদিকে সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর সে পদের দায়িত্ব সামলাতে তিন সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। এতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি মোহসেনি-এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।ইরানের বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই নেতৃত্ব পরিষদ দায়িত্ব পালন করবে। দেশটির সরকারের বিভিন্ন সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা পেতে পারে ইরান।অন্যদিকে, খামেনির স্থলাভিষিক্ত হয়ে যেই নতুন সর্বোচ্চ নেতা দায়িত্ব নেবেন, তাকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল।সূত্র: আল জাজিরা।