• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩২:৩৫ (18-Apr-2026)
  • - ৩৩° সে:
সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সার্ককে পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান লক্ষ্য ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।১৮ এপ্রিল শ‌নিবার তুর‌স্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে মন্ত্রী পর্যায়ের এক প্যানেল আলোচনায় এ কথা জানান তি‌নি।পররাষ্ট্রমন্ত্রী সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল অবদানের কথা স্মরণ করে তি‌নি ব‌লেন, সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র নীতির এক‌টি অন্যতম প্রধান লক্ষ্য।প্যানেল আলোচনায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তা‌নের পরিবহনমন্ত্রী আজিজি অংশ নেন। প্যানেল সম্মত হয়েছে যে, দক্ষিণ এশীয় অঞ্চলে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে, সংলাপ এবং কূটনীতি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার বাধাগুলো অতিক্রম করার একমাত্র উপায়।