বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো।১৮ মে সোমবার দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দর সেবার আধুনিকায়নে উন্নত যাত্রী তথ্য ব্যবস্থা (এপিআইএস) এবং বিমান চলাচল রাজস্ব ব্যবস্থাপনা সিস্টেম উন্নয়নে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ক্রিমসন ও এন্টারপ্রাইজ-এর আগ্রহের কথা তুলে ধরেন।মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে সহযোগিতার বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।