• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৫৫:৩৩ (16-May-2026)
  • - ৩৩° সে:
মুক্তির আগেই ফাঁস বিজয়ের ‘জানা নায়গান’, গ্রেফতার ৩

মুক্তির আগেই ফাঁস বিজয়ের ‘জানা নায়গান’, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা জানা নায়গান মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন সিনেমাটির সহকারী সম্পাদক প্রশান্ত এবং সেলভাম ও বালাকৃষ্ণান নামে আরও দুই ব্যক্তি।সাইবার ক্রাইম বিভাগের দায়ের করা মামলায় তাদের প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হলেও এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র মেলেনি। এর মধ্যেই গত ৩ এপ্রিল অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে সিনেমাটি অবৈধভাবে ফাঁস হয়ে যায়।পরিচালক এইচ. বিনোথ নির্মিত এই সিনেমাটি ২০২৬ সালের পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল। তবে সিনেমাটির রাজনৈতিক প্রেক্ষাপট ও বার্তা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় সেন্সর বোর্ড এটি আটকে দেয় বলে জানা গেছে।পরবর্তীতে মার্চ মাসে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা থাকলেও সেন্সর কমিটির এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় সেটিও বাতিল হয়। এতে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।সিনেমাটির প্রযোজক কে. ভেঙ্কট নারায়ণ বলেন, ‘আমরা বর্তমানে সেন্সর সার্টিফিকেটের অপেক্ষায় আছি। ছাড়পত্র পাওয়া মাত্রই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।’উল্লেখ্য, জানা নায়গানকে থালাপতি বিজয়ের অভিনয় জীবনের শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছে। রাজনীতিতে পূর্ণকালীন সময় দেওয়ার লক্ষ্যে তিনি অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, প্রকাশ রাজ ও গৌতম বাসুদেব মেনন।