চাঁদপুরে কৃতী হাফেজদের সংবর্ধনা
চাঁদপুর প্রতিনিধি: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ১৬তম জাতীয় হিফজ শিক্ষা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী কচুয়া উপজেলার মুমতাজ A+ ও মেধা তালিকায় উত্তীর্ণ ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।১১ মে সোমবার সকাল ৯টায় কচুয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ ক্বারী আব্দুল হক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফ হোসাইন ও উপজেলা মডেল মসজিদের ইমাম-খতিব হাফেজ মাওলানা আবু বকর ফরহাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, হাফেজ বিল্লাল হোসেন তপাদার (USA), হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হোসাইন আহমদ ও ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার হাসান মাহমুদসহ আরও অনেকে।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আমাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা এনামুল হাসান সাদী।আয়োজকরা জানান, জাতীয় হিফজ শিক্ষা বোর্ড পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।