• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ সকাল ০৬:৪৬:৫৪ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

মান্দায় অবৈধভাবে পণ্য মজুদ, গুদাম সিলগালা, আটক ১

২৫ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:১৬:১৫

মান্দায় অবৈধভাবে পণ্য মজুদ, গুদাম সিলগালা, আটক ১

নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: নওগাঁর মান্দায় লাইসেন্সবিহীন গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে। এসময় গুদামটি সিলগালা করা হয়।

২৪ জানুয়ারি বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু।

Ad
Ad

অভিযুক্ত মাসুদ রানা (৩৮) উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে।

Ad

গুদামে মজুদ মালামালের মধ্যে ছিল সয়াবিন তেল ২০ হাজার ৭২ লিটার, গম ১২৮ টন, আটা ৮ হাজার কেজি, ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি ৪ হাজার ৫০ কেজি, ছোলাবুট ৪ হাজার ৭০০ কেজি এবং লবণ ১২শ কেজি।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু বলেন, মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হলেও এই নামে কোনো ব্যবসায়ীক লাইসেন্স না থাকায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us