• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:২৬:৪৯ (15-May-2026)
  • - ৩৩° সে:

কামাভিঙ্গাকে ছাড়াই ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

১৫ মে ২০২৬ দুপুর ১২:৫২:৪৭

কামাভিঙ্গাকে ছাড়াই ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে বড় চমক হিসেবে দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার।

১৪ মে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

Ad
Ad

মাত্র দেড় মাস আগেও ফ্রান্সের সর্বশেষ ম্যাচে খেলেছিলেন কামাভিঙ্গা। তবে ইনজুরি এবং অনিয়মিত পারফরম্যান্সের কারণে এবার তাকে দলে রাখেননি দেশম। এ নিয়ে ফরাসি কোচ বলেন, ‘সে কঠিন একটি মৌসুম কাটিয়েছে। চোটের কারণে নিয়মিত খেলতে পারেনি। এখনও সে তরুণ। দলের ভারসাম্যের কথা ভেবেই সিদ্ধান্ত নিতে হয়েছে। তার হতাশা আমি বুঝতে পারছি।’

Ad

ফ্রান্সের জার্সিতে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছেন কামাভিঙ্গা। গত মৌসুমে একাধিক ইনজুরির কারণে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৩৫ ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চলতি মৌসুমেও ক্লাবের হয়ে খেলেছেন ৪১ ম্যাচ।

এদিকে দলে জায়গা হয়নি র‍্যান্ডাল কোলো মুয়ানি, গোলরক্ষক লুকার শেভালিয়ার, ক্রিস্টোফার এনকুনকু, কিংসলে কোমান এবং হুগো একিটিকেরও। অ্যাকিলিস টেন্ডনের চোটে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন একিটিকে।

অন্যদিকে ফরাসি ক্লাব পিএসজি থেকে পাঁচ ফুটবলার জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। তারা হলেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, ডিজায়ার দুয়ে, লুকাস হার্নান্দেজ এবং ওয়ারেন জাইরে-এমেরি।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

ফ্রান্সের বিশ্বকাপ দল
গোলরক্ষক: মাইক ম্যাগনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাখোয়া, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।

মিডফিল্ডার: এন’গোলো কন্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।

ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, ডিজায়ার দুয়ে, জিন-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
টানা ৪ দিন অতি ভারী বৃষ্টির আভাস
১৫ মে ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৪








Follow Us