• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫১:২৬ (09-May-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ

২ মে ২০২৪ বিকাল ০৩:২৩:৫১

লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: সারাদেশে তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন অস্বস্তিতে। ঠিক সেই সময়ই আওয়ামী যুবলীগ নিয়েছেন মানবিক উদ্যোগ। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশে সারাদেশে চলছে সর্বসাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ।

তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে জেলা যুবলীগের উদ্যেগে যুবলীগ নেতা শেখ জামান রিপনের আয়োজনে সর্বসাধারণের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

Ad
Ad

২ মে বৃহস্পতিবার দুপুরে জুমুর হল চত্বরে এই সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

Ad

তীব্র তাপপ্রবাহ শেষ না হওয়া পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানালেন যুবলীগ নেতা শেখ জামান রিপন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, কবির হোসেন রিপন এবং মোহাম্মদ নাসির উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭




Follow Us