• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৫:৪৭ (09-May-2026)
  • - ৩৩° সে:

মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৭৯ রান

৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১০

মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৭৯ রান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অলআউট হয় ৪১৩ রানে।

আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং ৮ রান নিয়ে দিন শুরু করা লিটন দাস সকালে ব্যাটিংয়ে নামেন। পাকিস্তানের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন হাসান আলি।

Ad
Ad

দিনের দ্বিতীয় ওভারেই শাহিন শাহ আফ্রিদিকে টানা তিন বাউন্ডারি হাঁকিয়ে আক্রমণাত্মক শুরু করেন লিটন। তবে ৩৩ রান করে মোহাম্মদ আব্বাসের বলে আউট হন তিনি।

Ad

এরপর মেহেদী হাসান মিরাজ ১০ এবং তাইজুল ইসলাম ১৭ রান করে আব্বাসের শিকার হলে ৩৭৮ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

অন্যপ্রান্তে জন্মদিনে দারুণ এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ১১৪ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৭১ রান করে শাহিন আফ্রিদির বলে বিদায় নেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৫টি এবং শাহিন শাহ আফ্রিদি ৩টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আজান ও ইমাম উল হক। প্রথম উইকেট জুটিতে তারা যোগ করেন শতরান। দলীয় ১০৬ রানে এবং ব্যক্তিগত ৪৫ রানে ইমামকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।

দিন শেষে অপরাজিত আছেন আজান ও ফজল। তাদের সংগ্রহ যথাক্রমে ৮৫ ও ৩৭ রান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭



Follow Us