• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২১:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতা আহত

১৬ মে ২০২৪ সকাল ০৮:৩৯:২৭

নড়াইলে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতা আহত

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে কাজ করায় শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হক মাহামুদকে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন।

Ad

১৫ মে বুধবার দিবাগত রাত ১০টার দিকে নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের গুপিকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। মারাত্মক আহত মাহামুদকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  

Ad
Ad

আহত মাহামুদ এবং তার স্বজনরা জানান, নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করছেন মাহামুদ। এ নিয়ে শাহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না ও সাবেক চেয়ারম্যান বাচ্চু প্রচন্ড ক্ষিপ্ত হয় মাহামুদের উপর। এরই ধারাবাহিকতায় তারা লোকজন নিয়ে মাহামুদের উপর হামলা করে।

সন্ত্রাসীদের মারপিটে মারাত্মক রক্তাক্ত জখম হয় মাহামুদ। সংবাদ পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে আসেন চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান। তিনি সকলকে শান্ত থাকার আহবান জানিয়ে মাহামুদের চিকিৎসার দ্বায়িত্ব নেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us